Kinbo Ekhon
সারা দেশে ফ্রি ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি

শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ: 14 নভেম্বর 2026

kinboekhon.com থেকে অর্ডার করলে আপনি নিচের নিয়মগুলো মেনে নিচ্ছেন। সহজ করে লেখা হলো, একবার পড়ে নিন।

অর্ডার

  • অর্ডার করার পর আমরা ফোন করে অর্ডার কনফার্ম করি। ফোনে কনফার্ম না হলে অর্ডার বাতিল হতে পারে।
  • সঠিক নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দেওয়া আপনার দায়িত্ব।
  • ভুয়া বা সন্দেহজনক অর্ডার আমরা বাতিল করতে পারি।

দাম ও ডেলিভারি

  • সব দাম টাকায় লেখা। সারা দেশে ডেলিভারি ফ্রি, আলাদা কোনো চার্জ নেই।
  • অর্ডারের সময় যে দাম দেখেছেন, সেই দামই দেবেন।
  • ডেলিভারির সময় এলাকা অনুযায়ী আলাদা হতে পারে। অর্ডার কনফার্মের সময় জানিয়ে দেওয়া হয়।
  • ছবির সাথে আসল পণ্যের রং বা আকারে সামান্য পার্থক্য থাকতে পারে।

পেমেন্ট

  • ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন।
  • অগ্রিম পেমেন্ট: অর্ডার ফর্মে দেখানো মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক) পুরো টাকা আগে পাঠালে ছাড় পাবেন। পেমেন্ট যাচাই করার পর অর্ডার কনফার্ম হয়।
  • ভুল ট্রানজেকশন আইডি দিলে বা টাকা না পেলে অর্ডার কনফার্ম হবে না।

রিটার্ন ও টাকা ফেরত

নষ্ট, ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে ডেলিভারির 3 দিনের মধ্যে জানাতে হবে। বিস্তারিত দেখুন রিটার্ন নীতি।

আপনার তথ্য

আপনার তথ্য কীভাবে ব্যবহার হয়, তা পড়ুন প্রাইভেসি পলিসি পেজে।

যোগাযোগ